নবীনগরে চলছে নামহীন-নিবন্ধন বিহীন এনজিও লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
সাভারের নবীনগরের কুরগাঁও পুরাতন পাড়াএলাকায় চলছে নামহীন-নিবন্ধন বিহীন এনজিও। এই নামবিহীন অর্থলগ্নি প্রতিষ্ঠানটির সরকারিভাবে নেই কোন নিবন্ধন। সমবায় অফিস, সমাজসেবা অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কোথাও থেকে তাদের কোন নিবন্ধন নেওয়া হয়নি। অথচ এলাকার সহজ-সরল দরিদ্র জনগোষ্ঠীকে মোটা অংকের লাভের প্রলুব্দ করে সদস্য বানিয়ে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যে কোন সময় শটকে পরতে পারে তারা। ফলে এ নিয়ে সচেতন মহলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।


জানা যায়, ওই এলাকার অসাধু সুদের কারবারি মানিক ও খাইরুল এ নাম-নিবন্ধনহীন এনজিওর মাধ্যমে এলাকার মানুষের কাছ থেকে সঞ্চয়ের টাকা নেওয়ার নাম করে,হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠানের খাইরুল অবৈধ প্রতিষ্ঠান চালাচ্ছেন এই দোষ স্বীকার করে বলেন,আমরা কিছুদিনের মধ্যেই আবেদন করে নিবন্ধন গ্রহণ করব।
এ বিষয়ে নবীনগর থানা সমবায় ও সমাজ সেবা অফিসার বলেন, উক্ত এনজিওর ব্যাপারে তথ্য ও খোঁজ খবর নিয়েছি, সমাজসেবা বা সমবায়ের কোন নিবন্ধন নেই। তাই আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে তিনি অভিযান পরিচালনার কথা বলেছেন।


উপজেলা নির্বাহী অফিসার আবু বকর বলেন, লিখিত অভিযোগ আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অথচ লিখিত অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত ইউএনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তবে এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, লিখিত অভিযোগ, সকল তথ্য প্রমান থাকার পরও ইউএনও ব্যবস্থা গ্রহণ করেনি এটা দুঃখজনক। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ