নাচোলে জাতীয় মৎস সপ্তাহ পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। “অভায়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, মৎস্য চাষী, মৎস্য জীবি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে ও উপজেলা পল্লীউন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল মৎস্য চাষী, মৎস্য জীবি ও পুরস্কৃত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ