নাচোলে বুদ্ধিজীবি দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাচত্বরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর থানায় কর্মরত পাবনা জেলার কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামের তিনজন শহীদ কনস্টেবলের কবরস্থানে পুস্পমাল্য অর্পণ ও স্মরণসভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থানাচত্বরে ওই তিনজন শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও মহিলা কলেজের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, প্রত্যক্ষদর্শী মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ