নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারদিন ব্যাস্ততার মধ্যে পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়। বেলা ১১টায় ২০২১-২২ নম্বর কেসের আওতায় এলএ ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ। সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, ১২টায় গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌনে ১টায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ১টায় মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, সোয়া ১টায় নাচোল ইউনিয়ন পরিষদ, দুপুর দেড়টায় উন্নয়ন প্রকল্প, ২টায় নাচোল পৌরসভা এবং ডিজিটাল সেন্টার, দুপুর আড়াইটায় নাচোল ইউনিয়ন ভূমি অফিস ও ৩টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।