নীলফামারীতে জামায়াতের মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জুয়েল (নীলফামারী):
পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণআন্দোলনের কোনো বিকল্প নেই।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি। এই পাঁচ দফা দাবি বাস্তবায়নই আজ সময়ের দাবি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ