পাথরঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড । আটককৃতের নাম মোঃ মামুন হাওলাদার।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৯০ পিস ইয়াবা ও নগদ ৪২০ টাকাসহ আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথঘাটা থানায় হস্তান্তর করা হয় ।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ