বগুড়ায় ইয়ামিন একাদশ চ্যাম্পিয়ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্পোর্টস রিপোর্টার :

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবার ফাইনাল খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৭৩ রানে শহীদ ওয়াসিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শহীদ ইয়ামিন একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফ্রিদি ৫৫ বাইজিদ ২৪ রান করেন ।

ওয়াসিম একাদশের বোলার শিহাব ১৪ রানে পাঁচটি এবং সাদিক ও রিয়জুল দুইটি করে উইকেট লাভ করেন । জবাবে ওয় াসিম একাদশ ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে । দলের পক্ষে রসুল ২৫ রান করেন । ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ও ইয়াসিন তিনটি করে উইকেট দখল করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় আফ্রিদি । ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয় শিহাব। টুর্নামেন্টের শ্রেষ্ঠ ব্যাটসম্যান জিম ।
খেলা শেষে বিজয় ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ