বরগুনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাওন মিয়াজী(বরগুনা):

সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ এইপ্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগপ্রশমন দিবস-২০২৫। বরগুনা জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, নাটিকা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কপ্রদক্ষিণ করে। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠপ্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মো. শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন সিকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এবং জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফাপ্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগই টেকসইপ্রতিরোধ গড়ে তুলতে পারে। এজন্যপ্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।”আলোচনা সভা শেষে জাগোনারী বাস্তবায়িত এসিটি-২প্রকল্পের সহযোগিতায় বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা ‘দুর্যোগ সহনশীল গ্রাম ও শহর’ মঞ্চস্থ হয়। নাটিকায় দুর্যোগপূর্বপ্রস্তুতি, দ্রুত সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও সহনশীল স¤প্রদায় গঠনের বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ