মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনা জেলা সংবাদদাতা, বরগুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেতাগী উপজেলার চান্দখালী গোল চত্বর (আল্লাহু চত্বরে) লেঃ অরিত্র জ্যোতি মল্লিকের নেতৃত্বে ০৯ সদস্য বিশিষ্ট নৌ বাহিনীর ০১টি সেকশন ও বরগুনা ট্রাফিক পুলিশের (০৩ সদস্য বিশিষ্ট) সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলা এ কার্যক্রমে ট্রাফিক পুলিশ ও নৌবাহিনী অংশ নেন।চেকপোস্ট চলাকালীন বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রো, প্রাইভেট কার, ট্যাফে ট্রাক্টর, মোটর সাইকেল (হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স) ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, চেকপোস্ট চলাকালীন তল্লাশী, মামলা, আটক ও জরিমানাকৃত যানবাহনসমূহের সংখ্যা মোটর সাইকেলঃ ১২১ টি,মাহিন্দ্রাঃ ১টি,বাসঃ ৩টি,পিকআপঃ ৫টি,মাইক্রোঃ ২টি,প্রাইভেট কারঃ ০৬টি, ট্যাফে ট্রাক্টরঃ ০১টি।
নৌ বাহিনীর লেঃ অরিত্র জ্যোতি মল্লিক বলেন “আমরা মূলত মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছি। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চেকপোস্ট চলাকালীন ৮টি মামলার বিপরীতে সর্বমোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং কাগজপত্র না থাকায় ১টি মোটরসাইকেল ও ১টি ট্যাফে ট্রাক্টর জব্দ করে বরগুনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযান চলাকালে সাধারণ মানুষকে কৌতুহলি দেখা যায়। কেউ কেউ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নিরাপত্তা বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যৌথ বাহিনীর এই তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবেই চালানো হবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে