বরগুনায় দুই বাড়িতে ডাকাতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামন(বরগুনা):
বরগুনায় প্রবাসীর বাড়ীসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, ডাকাতের ধারালো আস্ত্রের আঘাতে এক নারী আহত, ডাকাত দল জিম্মি ১৫ ভড়ি স্বার্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং ৩টি মোবাইল লুট করে নিয়ে গেছে । ঘটনা স্থলে বরগুনা সদর থানার ওসি পরিদর্শন করে ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বরগুনা সদর উপজেলার পৌর এলাকার আমতলার পাড়ে প্রবাসী মিজানুর রহমানের বাড়ীতে রাত তিনটার দিকে ৬/৭জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে মিজানুর রহমানের স্ত্রী মনিরা সুলতানাকে দেশীয় আস্ত্রের মুখে জিম্মি করে ষ্টীলের আলমারী ভেঙ্গে ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেরলাখ টাকা ও একটি মোবাইল লুট করে নিয়ে গেছে। এসময় ওই নারী বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে এবং হাতের আংটি খুলতে দেরি হওয়ায় আঙ্গুলে অস্ত্র দিয়ে আঘাত করে। সকালে প্রতিবেশীরা টের পেয়ে আহত নারীকে মুমুর্ষ অবস্থায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় ঘরে ওনি একাই ছিলেন। এরপর পুলিশে খবর দিলে সদর থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। অন্যদিকে বদরখালি ইউনিয়নের কুমড়াখালি গ্রামে দীপক হাওলাদারের ঘরে সিধ কেটে ঘরে ঢুকে ঘরের সকলকে বেধে জিম্মি করে মারধর করে ৮ভরি স্বর্ণ, নগদ একলাখ টাকা এবং দুইটি মোবাইল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই দুই ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ