বরগুনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বরগুনা পৌরসত্বর থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউাল্লাহ আমানের পক্ষে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে মুখরিত হয়ে বলেন- ‘জনগণের মার্কা ধানের শীষ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, বরগুনা সরকারি কলেজের সাবেক সভাপতি গোলাম রাসেল খোকন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ