সুমন তালুকদার(শরিয়তপুর):
শরীয়তপুর পৌরসভার হাওরকে পর্যটন সম্ভাবনাময় স্থানে রূপ দিতে “জাগো শরীয়তপুর” আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাগো শরীয়তপুরের আহŸায়ক আমিন মোহাম্মদ জিতু জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাওর এলাকা পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান ও মো. মাসুদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জিতু বলেন, আলহামদুলিল্লাহ, জাগো শরীয়তপুরের ৭ দফা দাবির অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল হাওরকে পর্যটন স্পটে রূপ দেওয়া। আজ আমরা সেই স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে প্রথম পদক্ষেপ নিয়েছি। প্রশাসনের সহযোগিতা পেয়ে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুরের উন্নয়ন আমাদের সবার স্বপ্ন। যদি আপনাদের দোয়া ও ভালোবাসা পাশে থাকে, তবে ইনশাআল্লাহ বাকি দাবিগুলোও আমরা বাস্তবায়ন করব।
উল্লেখ্য, ‘জাগো শরীয়তপুর’ আন্দোলনের ৭ দফা দাবির মধ্যে রয়েছে-
১️. শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করা।
২️. ঢাকা-শরীয়তপুর মহাসড়ক দ্রæত বাস্তবায়ন।
৩️. প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু।
৪. ঢাকা-গোসাইরহাট (হাটুরিয়া) পর্যন্ত রেললাইন নির্মাণ।
৫️. কৃষকদের ফসল সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজ স্থাপন।
৬️. জাজিরায় শেখ হাসিনা তাতপল্লির জায়গায় ইপিজেড (ঊচত) স্থাপন।
৭️. পৌরসভার হাওরকে ‘পর্যটন স্পট লেক পার্ক’ হিসেবে উন্নয়ন।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, হাওরটিকে যদি পরিকল্পিতভাবে আধুনিক লেক পার্কে রূপ দেওয়া যায়, তাহলে এটি শরীয়তপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন দিগন্ত খুলে দেবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম