ময়মনসিংহ স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):

ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। রোববার সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্কফোর্স বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র‌্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে স্টেশন রোডের হকার্স মার্কেটের প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ