সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
ময়মনসিংহ সদরের চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও অর্ধশতাধিককে ছানি অপারেশনের জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রধান অতিথি মাওলানা এমরুল বলেন, চরাঞ্চলের মানুষ চিকিৎসা সেবায় বঞ্চিত। সুযোগ পেলে এলাকাবাসীর স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম