ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:
সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ