‎মাধবপুরে ভারতীয় ইস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

‎হবিগঞ্জ প্রতিনিধি:
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎গ্রেপ্তারকৃত পংকজ উরাং ওই এলাকার মৃত ফিলিপ উরাং-এর ছেলে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
‎পুলিশ জানায়, অভিযানে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, “উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ