মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো.আনিচুর রহমান (৩২)। মঙ্গলবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা) নামক এলাকার একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আনিচুর রহমান কুড়িগ্রাম জেলার কুমরপাড়া গ্রামের মো.ময়েন উল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,এক দিন আগে নিজ বাড়ী হতে নিখোজ হয় আনিচুর। স্ত্রীকে ফোন করে বলেন আমাকে মাফ করে দিও। এই কথা বলার পরেই ফোন বন্ধ পায়। এরপর থেকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। তাকে কোথাও খুঁজে না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তার স্ত্রী একটি নিখোঁজ জিডি করেন। অদ্য সকাল অনুমান ৭ ঘটিকার সময় মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা)নামক স্থানের ঢাকা-রংপুরগামী মহাসড়েকর পূর্বপাশে সকালে তাঁর লাশ একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি আত্মহত্যা।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ