মেলান্দহ পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রুহুল আমিন রাজু(জামালপুর)ঃ
জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক বিশেষ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেলান্দহ পৌরসভা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। সভায় পৌরসভার আয়-ব্যয়, চলমান উন্নয়ন কর্মকাÐ, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৯ হাজার ৩৪০ টাকা, মোট ব্যয় ২১ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৬৭৯ টাকা এবং মোট স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ৬৬১ টাকা। নতুন অর্থ বছরের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক জিন্নাতুল আরা বলেন, মেলান্দহ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের প্রত্যাশা প‚রণ এবং সেবার মান আরও উন্নত করতে বাজেটে বাস্তবমুখী ও জনকল্যাণম‚লক কর্মস‚চিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণম‚লক উন্নয়ন নিশ্চিত করেই পৌরসভার কার্যক্রম পরিচালিত হবে। পৌরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা সম্প্রসারণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। জিন্নাতুল আরা বলেন, সরকারের উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করতে পৌরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে মেলান্দহ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করা সম্ভব।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌরসভার উন্নয়ন কর্মকাÐ আরও গতিশীল করা এবং নাগরিক সেবার পরিধি বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে মেলান্দহ পৌরসভা উন্নয়ন ও সেবার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ প্রেসক্লাবে সভাপতি হাজী আবুল হাসেমসহ সাংবাদিকবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ