মেলান্দহে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রুহুল আমিন রাজু (জামালপুর):
জামালপুরের মেলান্দহ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার পশ্চিম থুরি এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে জব্দ তালিকামূলে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মোটরসাইকেলের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় মামলা নং-২৩, তারিখ ১৭-০৬-২০২৬, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণ এবং চোরাইকৃত আরও যানবাহন উদ্ধারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, মোটরসাইকেল চুরি একটি সংঘবদ্ধ অপরাধ। চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার এবং চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে মেলান্দহ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান সফল হয়েছে। অপরাধ দমনে জনগণ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহŸান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ