রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা শিথিল

 রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা শিথিল
 রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা শিথিল
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ

গত ১৬ জুলাইয়ের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে মৃত্যুর ঘটনায় টানা চার দিনের কারফিউ ও ১৪৪ ধারা জারি থাকার পর আজ রবিবার রাত ৮টা থেকে পুরো জেলায় কারফিউ ও ১৪৪ধারা শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান।

তিনি আরো জানান, আজ রাত ৮ ঘটিকার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ