রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে রায়গঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধানগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানার সভাপতিত্বে ও পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ