রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ খাদ্য উপদেষ্টার সাথে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্দার খোজিন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের অফিস কক্ষে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি  রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান,কাউন্সিলর ভ্লাদিমির মোশালভ রাশিয়া – বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট মি: মীয়া সাত্তারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ