রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনের (২২) শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকা অবরোধ করে রাখা হয়। রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার ছাত্র, অভিভাবক, এলাকাবাসী সড়কের উপর গাছের গুড়িঁ ও বাঁশ ফেলে অবরোধ করে রাখে। অবরোধে সড়কের উভয়দিকে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যানবাহন চালক ও যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মো: তারিকুল আলম ও রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে শিক্ষক মোহাম্মদ হোসেনকে(২২) গত ১৮অক্টোবর শনিবার রাত ১১টায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা ও ওই মাদ্রাসার শিক্ষক। বলাৎকারের শিকার ছাত্রকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বলাৎকারের অভিযোগে শিক্ষক মোহাম্মদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসেন শনিবার সন্ধ্যায় একই মাদরাসার নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। বলাৎকারের শিকার শিক্ষার্থী রাতে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে অন্য ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ