রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ের রগকাটা অবস্থায় মেহেদী হাসান(২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ।

জানা যায়,নিহত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করে আসছিলো। সে পেশায় নষ্ট মোবাইল ফোন প্রস্তুতকারক। এছাড়া তাদের মালিকানাধীন রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নন্দিনী টেইলার্স নামে একটি দোকান রয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার তি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ