রূপগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ অভিযুক্ত আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তরুণীকে ক্রিকেট বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছ। শনিবার সকালে উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের কেশরব এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত মোঃ সাব্বির (২২) কে গ্রামবাসী পাকরাও করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মোঃ সাব্বির কেশরব এলাকার মোহাম্মদ এমদাদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শারীরিকভাবে বাক প্রতিবন্ধী এবং সবসময় তার বাড়িতে থাকতেন। শনিবার সকালে ভুক্তভোগীকে তার বাড়ি থেকে উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের কেশরব এলাকায় বাচ্চু মেম্বারের বাড়ির পুকুরে পারে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন হাজির হলে ধর্ষক সাব্বির (২২) পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সাব্বিরের বাড়িতে গিয়ে তাকে পাকরাও করে। পরে ভুলতা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুলতা থানার ইনচার্জ পরিদর্শক মোখলেছুর রহমান জানান, উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের কেশরব এলাকায় ধর্ষণের অভিযোগে মো. সাব্বির নামে এক যুবককে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ