রূপগঞ্জের সহকারী ভুমি কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ রূপগঞ্জ কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে থাকা সহকারী কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে সেবা প্রত্যাশীদের মাঝে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণের কাছ থেকে ঘুষ আদায় করছেন এই কামরুল হাসান। সরকারি দায়িত্বের সুযোগে একটি দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে কামরুল হাসান অবৈধ আবাসন কোম্পানির সঙ্গে সরকারি খাজনা ও মিউটেশন কেন্দ্রিক আর্থিক লেনদেন সংক্রান্ত অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। খারিজের ভলিউম বইয়ের তথ্য অসাধু লোকদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে ওভার রাইটিং করা ও টাকার বিনিময়ে ভুয়া খারিজ প্রধানসহ সাধারণ মানুষদের কাছ থেকে খারিজের জন্য অতিরিক্ত অর্থ আদায় ও অর্থ দিতে বাধ্য করেন । অর্থ না দিলে অন্যথায় তাদের কাজে বাধাগ্রস্ত করা ও খাজনা মিউটেশন দিতে অস্বীকৃতি জানায়। তাছাড়া,একাধিক সূত্রে জানা যায়, তিনি সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ প্রভাবশালী এমপি শামীম ওসমানের দোসর এই কামরুল হাসান স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সিন্ডিকেট গড়ে ঘুষ বাণিজ্য চালিয়েছেন । এছাড়া তিনি ঢাকায় একাধিক বাড়ির মালিক হয়েছেন নামে বেনামে একাধিক ফ্লাটের মালিক হয়েছেন , এবং একাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে ভি আই পি ভাবে চলাচল করেন । এছাড়াও তিনি অৎ¯্র টাকা পয়সার মালিক হয়েছেন। তার ভাব গম্ভীর্য দেখলে মনে হয় হাজার কোটি টাকার মালিক। যে কারনে সাধারণ মানুষকে তিনি মানুষ মনে করেন না। তার অফিসে সরে জমিনে গেলে দেখা যায় সাধারণ সেবা প্রত্যাশী মানুষদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন । এ বিষয়ে স্থানীয় জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন। তারা ভূমি সহকারি কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়েছেন । তাদের মতে তিনি একজন দুর্নীতিবাজ সহকারি কর্মকর্তা হিসেবে চিহ্নিত হচ্ছেন যিনি জনগণের অধিকার খর্ব করেছেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। স্থানীয়রা বিশ্বাস করেন এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তি জনগণের কখনো সেবা করতে পারেন না। তারা কামরুল হাসানের বিরুদ্ধে দ্রæত তদন্ত করার পাশাপাশি তাকে কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া ভূমি অফিসের সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছেন। স্থানীয় বাসিন্দারা বলেন আওয়ামী লীগের দোষর, সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কোন ক্ষমতার বলে এখনো বহাল তবিয়েতে। তাছাড়া একজন ইউনিয়ন ভুমি সহকারি কামরুল হাসানের বিলাসবহুল জীবনযাপন একাধিক গাড়ির মালিক বনে যাওয়া ও অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তীব্র সমালোচনা তৈরি হয়েছে যা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে ,তাই এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ