জিল্লুর রহমান,সাঘাটা:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অপরিকল্পিতভাবে বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে নদী হারাচ্ছে তার দিক ভেঙ্গে যাচ্ছে অনেক ফসলি জমি ঘরবাড়ি হারাচ্ছেন অনেকেই ওইসব উত্তোলন করা বালি ওভারলো লোড করে অবৈধ কাকড়া টলির দাঁড়ায় রাতদিন ছোট-বড় রাস্তার কোটি টাকার ক্ষতি করে যাচ্ছে। অবৈধ বালু ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবত কচুয়া ইউনিয়নের সতিতলা সহ বেশ কিছু এলাকায়। বালুখেখদের অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়টি সেনাবাহিনী জানতে পেরে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত এর নেতৃত্বে বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহারিত ৬ টি ড্রেজার মেশিন ও ৫ টি মোবাইল ফোন জব্দ সহ ৬ জন অবৈধ বালু ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
রবিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত ৪ ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলে সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া(৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম(৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া(৫১), গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন(৩৮), পবনতাইড় গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া (৩৯)।
পরে রাত সাড়ে ৮ টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ৬ জন অবৈধ বালু ব্যবসায়ী কে গ্রেফতার করে ও অবৈধ বালু উত্তোলন করার সরঞ্জাম ড্রেজার মেশিন ও বালু খেকোদের ব্যবহৃত মোবাইল ফোন সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।