সাভারে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ(সাভার)

সাভারে অভিযান চালিয়ে আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওই মাদক কারবারীর কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
আটককৃত আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ