রেজাউল করিম খান(সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার কর্মরত র্প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় নবাগত জেলা প্রশাসক বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন,জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি সবসময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন।এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ইসমাঈল হোসেন, হীরক গুন, রেজাউল করিম খানসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ