সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ 

সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ 
সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ 
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান :

আজ সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নং গেটের কাছে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ (৪০) হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা, গণঅধিকার পরিষদ  বরগুনা জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ এবং বৈষম বিরোধী ছাত্র  আন্দোলনের নেতৃবৃন্দ ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নং গেটে বরগুনার সন্তান সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সেই সাথে অপরাধীদের দ্রুত ফাঁসির দাবি জানান।

তারা জাতীয়তাবাদী দল-বিএনপিকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি প্রদান করে উল্লেখ করেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হিসেবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তাই বিএনপি’র বিরুদ্ধে তারা সকল দল ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অবস্থা করে ছাড়বে। এছাড়া প্রশাসনের প্রতি তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সর্বোপরি তারা সকল ইসলামী এবং ডান বাম দল  ঐক্যবদ্ধ হয়ে যেকোনো স্বৈরাচারের পতন ঘটানোর জন্য প্রস্তুত আছেন এবং মাঠে থাকার প্রতিশ্রুতি এবং হুঁশিয়ারি প্রদান করেন। বর্তমান সরকার এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আইনের শাসন ফিরিয়ে আনার আহ্বান জানান এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ