২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ডসহ ১১টি পদক জয় বাংলাদেশের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১ টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদক সহ মোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ দল। এই সাফল্য বাংলাদেশের রোবোটিক্স এবং প্রযুক্তিগত উদ্ভাবনে দেশের ক্রমবর্ধমান ক্ষমতা প্রমাণ করে। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ (অতিরিক্ত সচিব) বাংলাদেশ দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি গোল্ড মেডেলসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে। এবার রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়। খবর-বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ