অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য:

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেধাবী, চৌকস ও মানবিক পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে তিনি জেলা পুলিশের ক্রাইম শাখার দায়িত্বও পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজস্ব অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে কাজ করে যাচ্ছেন। পুলিশ বিভাগের অর্থ ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার আখতার উল আলম এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশকে একটি আদর্শ ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। পুলিশের মূল কাজ জনগণের সেবা-সেই কাজটি যেন আন্তরিকতা ও সততার সঙ্গে করা যায়, সেটিই আমার লক্ষ্য।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নিয়েছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ ইতোমধ্যে সহকর্মী ও অধস্তন কর্মকর্তাদের মধ্যে প্রশংসিত হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ