মোঃ রুহুল আমিন রাজু ঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের ঈদ উপহার হিসেবে মেলান্দহ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের ২য় দিনের কার্যক্রম চলমান রয়েছে। মেলান্দহ পৌরসভার মোট ৪৬২৫ জন উপকারভোগীর মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। আজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌরসভার ইঞ্জিনিয়ার মোয়াক্ষির হোসেন, টিকাদান কর্মস‚চির সুপারভাইজার জাহাঙ্গীর আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চাল বিতরণ কার্যক্রমে আগত সুবিধাভোগীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে পৌরসভা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মস‚চির অংশ হিসেবে ভিজিএফের এই চাল বিতরণ কার্যক্রম ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে। পৌরসভা স‚ত্রে জানা যায়, নির্ধারিত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সকল উপকারভোগীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম