অনলাইনে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ব্লগার এবং লেখকদের বিরুদ্ধে রাজধানীতে ধর্ম অবমাননার মামলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার একটি আদালত বেশ কিছু লেখকদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা একটি মামলা গ্রহণ করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। গত ২৪ মার্চ ঢাকার চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের মিরপুর বিচারিক এলাকার অধীন ৩৭ নম্বর মজলিসে ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মো. ফজলুল হকের দায়ের করা এ মামলা গ্রহণ করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ধারার অধীনে নেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, আদালত মিরপুর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে সাত দিনের মধ্যে কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। পরে পুলিশ জানায়, মামলাটি পরবর্তীতে পল্লবী থানায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই অনলাইন প্ল্যাটফর্মটি ইসলাম ধর্ম অবমাননাকর বক্তব্য ও লেখা প্রকাশ করে আসছে। ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা নম্বর সি.আর-৩২৭/২০২৫। এতে মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আছেন প্ল্যাটফর্মটির প্রকাশক মো. মোশাররফ হোসাইন এবং বিভিন্ন লেখক ও সহযোগী। আসামিদের মধ্যে আরও রয়েছেন মো. আব্দুল কাদের সুমেল, জুবায়ের আহমেদ, মো. জাকির হোসাইন, মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম জাগীরদার, শারিফ মো. নাফিস খান, আবদুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো. মাজহারুল ইসলাম, মুনায়েম আহমেদ, গাজী মো. সাইফুল ইসলাম, আবুবকর সিদ্দিক ও মো. হাসান আহমেদ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবলেন, এ ধরনের অভিযোগকে তারা গুরুত্ব সহকারে দেখছেন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ