নিজস্ব প্রতিবেদক :
কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মো:শাওকাত হোসেন। বিগত ইউপি নির্বাচনের পর থেকেই তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল সোমবার থেকে তার ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে হযরতপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।
জানা যায়, তিনি মসজিদে হামলা কারী ও আমান উল্লাহ আমানকে মিথ্যা মামলায় ফাঁসানো কুখ্যাত রাজাকার পুত্র জাহের আলীর সাথে নির্বাচনী ট্রাইব্যুনালের মামলা লড়ে বিজয়ী হয়ে ৪ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি আধুনিক কেরাণীগঞ্জের রূপকার স্থানীয় সাংসদ আলহাজ্ব আমান উল্লাহ আমানের অত্যন্ত বিশস্ত ও আস্থাভাজন একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আলহাজ্ব আমান উল্লাহ আমানের আদর্শকে বুকে ধারন করে ২০০২ সালে ছাত্রদলের স্কুল শাখা সভাপতি,২০০৯ সালে হযরত পুর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক,২০১০ সালে কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জনশক্তি রফতানি কারক সমিতি বায়রার সদস্য। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুল,মাদ্রাসার মসজিদ কমিটিতে থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সরাসরি মানুষের পাশে থেকে এলাকাবাসীর সেবা দিয়ে আসছেন। তিনি জনতার এমপি খ্যাত ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিরও অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেধা-যোগ্যতা, দক্ষতা- সততা ও বিশ্বস্ততার পুরস্কার হিসেবে আলহাজ্ব আমান উল্লাহ আমান তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব অর্পণ করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতনের সাথে সাথেই পালিয়ে যায় এ ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল। এরপর থেকে ৯ নং ওয়ার্ড মেম্বার আলামিন টুলু এ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি উন্নত চিকিৎসার জন্য যাবেন তাই তার পরিবর্তে এ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হল মো: শাওকাত হোসেনকে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ