অবশেষে পরিক্ষায় বসল তিন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার্থীরা এডমিট হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব উপজেলা একাডেমিক সুপারভাইজার। পলাশবাড়ীর বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, এডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন। এর আগে সোমবার দুপুরে বিদ্যালয়ে এডমিট না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভ‚মি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রæত সমাধানের আশ্বাস দেন। পরে রাতেই দিনাজপুর শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে আজ সকালে পরিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড তুলে দেন। অন্যদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের ১৫০ পরিক্ষার্থীর ভুলে ভরা এডমিট কার্ড সংশোধন হয়েছে। ওই প্রতিষ্ঠানের পরিক্ষার্থীরা কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন নিশ্চিত করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার। তিনি বলেন, গতকালেই পরিক্ষার্থীরাদের এডমিটের ভুলগুলো শিক্ষা বোর্ড সফটওয়্যারে ঠিক করে দেন। পরে প্রিন্ট করে পরিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ