হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের সিক্সার, প্রতিপক্ষ মেলবোর্ন মাভেরিকস

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত অ্যালান কুক গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট’-এর সেমিফাইনালে উঠে এসেছে সিক্সার ক্রিকেট ক্লাব। শুক্রবার গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি। ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত চলা এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে অ্যালান কুক গ্রাউন্ডে। ২০০৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট। প্রতিযোগিতায় বরাবরই বাংলাদেশের দল অংশগ্রহণ করে। এবারের আসরে দেশের প্রতিনিধিত্ব করছে সিক্সার ক্রিকেট ক্লাব।
সিক্সার একটি মোবাইলভিত্তিক ক্রিকেট ফ্যান এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে গেমিং, রিওয়ার্ডস, ডিজিটাল কালেক্টিবলস এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করা হয়। শুক্রবার প্রথম ম্যাচে এসপিজিকে ৬ উইকেটে হারায় সিক্সার। দিনের দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে এসসিসি মালদ্বীপকে পরাজিত করে বাংলাদেশের দলটি। এ ম্যাচে শাকির হাবিব গান্ধী মাত্র ১৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে বৃষ্টির কারণে ‘ফলিজ’-র বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। অন্যদিকে, মেলবোর্ন মাভেরিকস ও এনটি রোরিং লায়ন্সের বিপক্ষে হেরেছে সিক্সার। শনিবার প্রথম সেমিফাইনালে মেলবোর্ন মাভেরিকসের মুখোমুখি হয় সিক্সার। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এনটি রোরিং লায়ন্স ও ফলিজের মধ্যে। একই দিনে টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ