আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তার।

দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ