আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই জহির আতঙ্কে দিশেহারা প্রবাসীর পরিবার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী :
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মধ্যরাতে প্রবাসী ও তার স্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে অবৈধভাবে আটকে রাখা, মোটা অঙ্কের টাকা আদায় এবং পরবর্তীতে আবারও অর্থ দাবির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী রবিন ও তার পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই জহির প্রবাসী রবিনকে তার বাসা থেকে পাসপোর্টসহ মারধর সহ আটক করে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী তানহা তানজুকেও পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, কোনো লিখিত অভিযোগ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন বিকেলে দীর্ঘ সময় আটকে রাখার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে রবিনকে ছেড়ে দেওয়া হয়। তবে রহস্যজনকভাবে তার স্ত্রী তানহা তানজুকে ফাঁড়িতেই রেখে দেন এসআই জহির। পরে স্ত্রীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে রবিনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবারটির দাবি। এতেই শেষ হয়নি অভিযোগের তালিকা। রবিনের পরিবার জানায়, ওই রাতেই এসআই জহির তার লোকজনের মাধ্যমে রবিনের বাসায় খবর পাঠান যে, আরও মোটা অঙ্কের টাকা দিলে তবেই তার স্ত্রীকে ফেরত দেওয়া হবে। স্ত্রী কোথায় আছে জানতে চাইলে জহির নাকি বলেন, তাকে তার বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হুমকি দিয়ে বলা হয়, নির্ধারিত অর্থ না দিলে রবিন তার স্ত্রীকে আর ফিরে পাবেন না। ঘটনার পর ভুক্তভোগী প্রবাসী রবিন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দায়েরের পর থেকেই পরিস্থিতি নতুন মোড় নেয় বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, অভিযোগ দায়েরের খবর ছড়িয়ে পড়ার পর এসআই জহির ঘুষ হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন। তবে এ লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে থাকা রবিনের মামা আশরাফ ফারুকী, যিনি তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচিত, তার মাধ্যমে পরিবারকে বার্তা পাঠানো হয় অভিযোগটি তুলে নিতে হবে। পরিবারের ভাষ্য অনুযায়ী, অভিযোগ প্রত্যাহার না করলে রবিনকে বিভিন্ন মামলায় জড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। একাধিকবার ফোন ও বিভিন্ন মাধ্যমে এমন ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেছেন তারা।
এদিকে বর্তমানে রবিন ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা জানান, যেকোনো সময় মিথ্যা মামলায় হয়রানির আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছেও তারা নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন। রবিনের বাবা গণমাধ্যমকে জানান, তিনি নিজেও স্থানীয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে তারানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবুও এসআই জহিরের ভয়ে তিনি নিজ বাড়িতেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না বলে জানান। তিনি ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের প্রতি আহŸান জানিয়ে বলেন, কেরানীগঞ্জে এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা হারাবে। তিনি অবিলম্বে এসআই জহিরকে কেরানীগঞ্জ থেকে অপসারণ করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় জনমনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থানীয়দের দাবি,এসআই জহিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির একাধিক অভিযোগ আগেও উঠেছে। এমনকি কয়েকটি ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও কেন এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে এসআই জহির তার দপ্তরে রিজার্ভ অফিসারের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তার সুপারিশেই জহিরকে আটি বাজার পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয় বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। এ বিষয়ে ঘুষের টাকা লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত রবিনের মামা আশরাফ ফারুকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিন আইজিপি বরাবর অভিযোগ দেয়ার পর থেকে এস আই জহির ঘুষের টাকা ফেরত দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনারা গনমাদ্ধমে জহিরের অপকর্ম তুলে ধরেন আমরাও জহিরের বিরুদ্ধে প্রয়োজনে মানব বন্ধন করবো।আমার নমে হয় এসআই জহির নিষিদ্ধ আওয়ামীলীগ আচরণ বিধি বর্তমানে সাধারণ মানুষের উপর প্রয়োগ করছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন