আড়াইহাজারে ১৪’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা ও তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার সৈয়দ আনোয়ারুল আজিমের নেতৃত্বে উপজেলার দুপ্তারা, তিনগাঁও ও বাজবি এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

ম্যানেজার সৈয়দ আনোয়ারুল আজিম বলেন,সরকার পতনের পরে নারায়ণগঞ্জের সোনারগাঁ,আড়াইহাজার  বন্দর উপজেলায় প্রচুর অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে দুষ্কৃতিকারীরা।যাতে কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা আড়াইহাজার থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছি।সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত অভিযান চলবে।আড়াইহাজারে ৩টি স্পট থেকে ১৪’শ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ শাখার  উপব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন