আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআবু কাওছার মিঠু ,নারায়ণগঞ্জ:

 

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।

 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবপুরে সিফাত (২২) নামে এক যুবকের বাড়ি থেকে থানার লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। এসময় ১৪টি শর্ট গান বুলেট, একটি শর্ট গান ব্যারেল, একটি পুলিশ সানগ্লাস ও একটি পুলিশ রিফ্লেক্টর (লাইট) উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ