মোঃ আসাদুজ্জামান:
বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কের বাকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, উপজেলার মহিষকাটা স্টান্ড থেকে ৪জন যাত্রী নিয়ে ১টি অটোরিক্সা আমতলীর দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিসের সামনের বাকে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিলে,অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।এতে অটো চালক ফাহাদ (২১), অটো যাত্রী যথাক্রমে মিরাজুল ইসলাম শাওন (২০),জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল মুসুল্লী (৩৫) কলাপাড়ার আলীপুর ইউনিয়নের মাইঠভাঙা গ্রামের বাসিন্দা গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় এম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশালে নিয়ে যাওয়ার পথিমধ্যে পটুয়াখালী এলাকায় রাত ৯টায় অ্যাম্বুলেন্সেই বেল্লালের মৃত্যু হয়। অপরদিকে মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী হাসপাতালে পৌছানোর পর মারা যায়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন জানান,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকটিকে আমতলীর বাদুরা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ