মোঃ শাহ্ আলম মন্ডল(হাকিমপুর):
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক মাদক মামলা ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ স‚ত্রে জানা যায়, হাকিমপুর থানার মামলা নং-১৩, তারিখ ১৩ মে ২০২৬. ধারা-৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রশিদুল ইসলাম (৩২), মোফাজ্জল হোসেন (৪৭), মাহাবুব আলম (৪৯), শাহিনুর ইসলাম (২৫), কাওসার হোসেন (৪২) ও দিপক সিং (২৮)।এছাড়া হাকিমপুর থানার মামলা নং-১২, তারিখ তারিখ ১৩ মে ২০২৬.ধারা-৩৬(১) সারণির ২৯(ক)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলায় রাহুল (২২) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, জিআর নং-৯৫১৮ (বদরগঞ্জ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাক আহমেদ (৫২) এবং একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫) কেও গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম