রাজধানীর মোহাম্মদপুর থানাধিন আসাদগেট এলাকা থেকে ১৪হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, মোঃ পারভেজ মোশারফ (২৩) ও মোঃ মেজবাহ উদ্দিন (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়া এর সার্বিক তত্ত¡াবধানে ও পরিদর্শক জাকির হোসেন, রমনা সার্কেল এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে সোমবার ভোর বেলা মোহাম্মদপুর থানাধীন আসাদ গেইট মোড় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে রাস্তার উপর সৌদিয়া নামীয় যাত্রীবাহী বাসের ভিতর অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -খবর বিজ্ঞপ্তি।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম