ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জুয়েল :
স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণার দ্রæত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি, নীলফামারী জেলা এ কর্মসূচির আয়োজন করে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দীর্ঘদিনের বঞ্চনা, আর্থিক অনিশ্চয়তা ও অবহেলার চিত্র তুলে ধরে বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা আরও বলেন, গত ২৮ জানুয়ারির ঘোষণার পর শিক্ষক সমাজের মধ্যে আশার সঞ্চার হলেও এখনো পর্যন্ত জাতীয়করণ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে। দ্রæত এ ঘোষণা কার্যকর করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ডোমার উপজেলা সভাপতি রবিউল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গণি এবং নীলফামারী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রজব আলী। তারা সবাই একই সুরে জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রæত জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন এবং শিক্ষক সমাজের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহŸান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি দ্রæত বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ