উপদেষ্টা ফারুকী পদত্যাগ করতে যাচ্ছেন বিষয়টি গুজব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পদত্যাগ করতে যাচ্ছেন। যদিও এই ধরনের গুজবের কোনো সত্যতা মিলেনি।

ঐদিন মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, সোমবার তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন। এমন পোস্টের পর তার পদত্যাগের তথ্যটি গুজব, তা অনেকটা স্পষ্ট হয়।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার শপথের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনা শুরু হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ