এক জেলা, দুই প্রতিমন্ত্রী: ময়মনসিংহে বাড়ছে উন্নয়নের প্রত্যাশা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা থেকে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জেলার দুই সংসদীয় আসন থেকে নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি এলাকায় সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে গৌরীপুরসহ জেলার দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য থাকা ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
পেশাগতভাবে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে ইয়াসের খান চৌধুরী দীর্ঘদিন লন্ডনে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের আইটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে অবস্থান করলেও তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এক জেলা থেকে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়াকে স্থানীয়রা বিশেষ অর্জন হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এ সুযোগকে কাজে লাগিয়ে ময়মনসিংহে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাতে অগ্রগতি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ