নিজস্ব প্রতিবেদক :
কখনও পল্লবী- কখনও বা কাফরুল থানার এসআই সাইফুল পরিচয় দিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যেখানে ওই হ্যাকার একজন পোষাক পরিহিত পুলশের ছবি ব্যবহার করেছেন। যার ফলে ট্রুকলে ওই নাম্বারটি ভেষে ওঠলে যে কেউ সহজেই বিষয়টি বিশ্বাস করে। জানা যায়, ডিএমপির কাফরুল ও পল্লবী উভয় থানাতেই সাইফুল নামের সাবইন্সপেক্টর আছে। আবার ওই নাম্বার থেকে হ্যাকার ফোন করে প্রথমই বলে যে আপনি পুলিশের হোয়াটএ্যাপ গ্রুপের মধ্যে ঢুকছেন কি করে খুব দ্রুত বের হন না হলে কিন্তু আপনি গ্রেফতার হবেন এই বলে ক্যান্সেল করার সিস্টেম দেখায়, ঠিক তখনই পাসওয়ার্ড নিয়ে যায়। এভাবে নানা জনকে নানা কথা বলে বহু টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারককে খুব দ্রুত আইনের আওতায় এনে নিদৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন ভুক্তভোগীরা। আর যেন কেউ এমন প্রতারণার শিকার না হন তাই জনস্বার্থে ওই হ্যাকারের ব্যবহৃত নাম্বারটি ০১৮৭৬০১৫৮০১ দিয়ে দেওয়া হলো।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম