ঐতিহাসিক সিরিজ জয়ে শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন ড. ইউনূস

ঐতিহাসিক সিরিজ জয়ে শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন ড. ইউনূস
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। জয়ের খবর শুনে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,’সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত। বাংলাদেশ দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ