বিনোদন ডেস্ক:
পর্দায় গ্লমার, নাচ-গান আর অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই ন‚তন এবার ট্রলের শিকার হলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের মেকআপ প্রসঙ্গে মন্তব্য করে ট্রলের শিকার হন। নুতন বলেছিলেন, “আমি সাধারণত মেকআপ খুব একটা ব্যবহার করি না, করলেও হালকা মেকআপ করি।
এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নানা কৌতুক, মিমিক্রি, ভিডিও ও পোস্ট ভাইরাল হয়। এতে নায়িকাকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। গ্লমারের বিষয়ে নায়িকা নুতন বলেন, “আমি শোবিজ অঙ্গনের মানুষ। অতীতে দর্শকরা আমাকে যেভাবে দেখেছেন, পর্দার বাইরেও আমাকে গ্ল্যামারাস হিসেবেই কল্পনা করেন। তাই সচেতনভাবেই আমি সাজসজ্জা করি।”
ট্রলকারীদের উদ্দেশে নুতন বলেন, “প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য রয়েছে। আমার একটি কথাকে কোট করে অনেকেই মজা করছেন। অবাক হয়েছি, একজন নারী হয়ে আরেক নারী ট্রল করছেন! রাষ্ট্র যেখানে আমাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে, দেশ ও জাতি এত ভালোবাসা দিয়েছে—ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?”
কড়া ভাষায় সমালোচনা করে ন‚তন বলেন, “এসব করে সাময়িক বাহবা পাওয়া যায়। কিন্তু ন‚তন হতে হলে শতবার জন্ম নিতে হবে। অন্যের সমালোচনা করার আগে নিজ যোগ্যতা নিয়ে ভাবা উচিত।”
নুতন বলেন, “আমি জানি না যারা ট্রল করছেন তারা কোন ধর্মে বিশ্বাসী। যদি মুসলিম হন, তবে তাদের জানা উচিত মৃত্যুর পর গীবতকারীর পরিণাম কী।
হুঁশিয়ারি উচ্চারণ করে নুতন জানান, ভবিষ্যতে যদি কেউ এ ধরনের ট্রল বা মিথ্যা তথ্য ছড়ান, তবে তিনি মানহানির মামলা করতে দ্বিধা করবেন না।
- দৈনিক আমাদের কণ্ঠ: প্রকাশিত সংবাদ, বিনোদন সংবাদ, সংবাদ শিরোনাম